দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার মধ্যে মার্কিন বাহিনীকে ‘জলদস্যু’ আখ্যা দিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রভাবশালী কর্মকর্তা মোহসেন রেজাই। তিনি বলেছেন, প্রয়োজনে এই গুরুত্বপূর্ণ নৌপথকে মার্কিন বিমানবাহী রণতরী ও সেনাদের ‘কবরস্থানে’ পরিণত করা হবে।
রোববার (৩ মে) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আইআরজিসির সাবেক কমান্ডার ও তেহরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্রই বিশ্বের একমাত্র জলদস্যু, যাদের বিমানবাহী রণতরী রয়েছে। জলদস্যুদের মোকাবিলায় আমাদের সক্ষমতা যুদ্ধজাহাজ ডোবানোর সক্ষমতার চেয়ে কোনো অংশে কম নয়।’
তিনি আরও বলেন, ‘আপনাদের বিমানবাহী রণতরী ও বাহিনীর কবরস্থানের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হোন, যেমন ইসফাহানে আপনাদের বিমানের ধ্বংসাবশেষ ফেলে রাখা হয়েছিল।’
রেজাই গত মাসে একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনারও উল্লেখ করেন।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের বন্দর অবরোধের প্রসঙ্গে মার্কিন নৌবাহিনীর কর্মকাণ্ডকে ‘জলদস্যুদের মতো’ বলে মন্তব্য করেন। ফ্লোরিডার এক সমাবেশে তিনি বলেন, ‘আমরা জাহাজে অবতরণ করি, সেটি দখল করি, পণ্য ও তেল জব্দ করি—এটি অত্যন্ত লাভজনক ব্যবসা।’
তিনি আরও বলেন, ‘আমরা জলদস্যুদের মতোই কাজ করছি, তবে এটি কোনো খেলা নয়।’
এমএস/